বিশ্বকাপে খেলা নিয়ে কী বললেন সালাহ?
ছবির উৎস, Rex Features
লিভারপুল ও মিসরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখনই আশা ছাড়ছেননা তিনি।
বরং নিজের আশার কথা ঘোষণা করেছেন আত্মবিশ্বাসের সাথেই।
রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
আরও পড়ুন সালাহ কি বিশ্বকাপে খেলতে পারবেন?
মাঠ ছেড়ে যাওয়ার সময় তার কান্নার দৃশ্য ফুটবল ভক্তদের অনেকেরই হৃদয় ছুঁয়েছে।
বিশ্বকাপের অল্প ক'দিন আগে মূল তারকার এমন আঘাতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মিসরের সমর্থকরাও।
আগামী ১৫ই জুন উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা রয়েছে মিসরের।
কিন্তু রেয়ালের সাথে ম্যাচের পরই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর ইনজুরি সম্পর্কে বলেছেন 'সত্যিই মারাত্মক'।
এরপর সালাহকে নিয়ে আরও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
যদিও এক টুইট বার্তায় সালাহ বলেছেন, "ওই রাতটি ছিলো সত্যি কঠিন কিন্তু আমি একজন ফাইটার। আমি আত্মবিশ্বাসী যে রাশিয়াতে আমি আপনাদের গর্বিত করবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে"।
ওদিকে মিসরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহর ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে রেয়ালের খেলোয়াড় সার্জিও র্যামোসের বিরুদ্ধে।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট