আমেরিকায় গুলিতে নিহত ৭, আটক হলো হামলাকারী
ছবির উৎস, Reuters
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা এলোপাথাড়ি গোলাগুলির পর ঐ অঙ্গরাজ্যের গভর্নর দেশের অস্ত্র আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গ্যাভিন নিউজম, যিনি একজন ডেমোক্র্যাট, বলেছেন, ব্যাপক সংখ্যক লোকের হাতে যুদ্ধের অস্ত্র থাকার কোন যুক্তি থাকতে পারে না।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে ক্যালিফোর্নিয়ায়।
নির্বিচারে গোলাগুলির সর্বশেষ ঘটনার সান ফ্রান্সিসকোর দক্ষিণে হাফ মুন বে এলাকায় সাতজন এশীয়-আমেরিকান খামার শ্রমিক নিহত হয়েছেন।
এই ঘটনায় চুনলি ঝাও নামে ৬৭ বছর-বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি হামলা চালানোর পর স্থানীয় থানায় গেলে পুলিশ তাকে আটক করে।
এর আগে চীনা নববর্ষ উদযাপনের সময় হাফ মুন বে’র দক্ষিণ পূর্বে মন্টেরি পার্ক এলাকায় আরেকটি হামলার ঘটনায় ১১ জন মারা যায়।
এর মাত্র এক সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলসের দক্ষিণে গোশেন নামে এক জায়গায় একজন তরুণী মা ও শিশুসহ ছ’জন নিহত হন।
টুইটারে এক পোস্টে গভর্নর নিউজম জানান, মন্টেরি পার্কে গুলির শিকার ব্যক্তিদের সাথে হাসপাতালে এক বৈঠক চলার মাঝেই তাকে দ্বিতীয় হামলার খবর দেয়া হয়।
তিনি একে "ট্র্যাজেডির পর ট্র্যাজেডি" হিসাবে বর্ণনা করেছেন।
ছবির উৎস, COURTESY OF POLICE/CBS
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট