বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ কুয়েতের
ছবির উৎস, Getty Images
করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
শনিবার এক টুইটার পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কা।
এর আগে দেশটি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইটালি, ইরাক, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েতের বসবাসের অনুমতি থাকলেও, গত দুই সপ্তাহে এসব দেশে যারা ভ্রমণ করেছেন, তারা যেদেশের নাগরিক হোন না কেন, তারাও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
আরো পড়ুন:
ছবির উৎস, Twitter
তবে এসব দেশে ভ্রমণ করা কুয়েতের নাগরিকরা দেশে ফিরতে পারবেন। কিন্তু সেখানে তাদের কোয়ারেন্টিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।
এর আগে কুয়েতের সরকার একটি নির্দেশনা জারি করেছিল যে, বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েতে যেতে হলে করোনাভাইরাসে আক্রান্ত নন, এমন মেডিকেল সনদ লাগবে।
তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করে কুয়েতের সরকার।
এদিকে বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েতগামী পরবর্তী দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট