কুয়ালালামপুরে এক স্কুলে আগুন, নিহত ২৪
ছবির উৎস, Reuters
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ধর্মীয় স্কুলে আগুন লাগার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
তাহফিজ দারুল কোরান ইত্তেফাকিয়া নামের ওই বোর্ডিং স্কুলটিতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে,আগুন লাগার সময় স্কুলের শিক্ষার্থীরা সব ঘুমিয়ে ছিল। কোরান শিক্ষার এই বোর্ডিং স্কুলটিতে কিছু শিক্ষার্থী বসবাসও করে।
অনলাইনে যেসব ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভবনের ওপরের তলা পুরোটাই আগুনে পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে হয়তো তারা মারা গেছে। কারণ ওই ডরমিটরির জানালা সব বন্ধ ছিল।
শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহামান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন "গত বিশ বছরের মধ্যে এটা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড"।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ বলা হলেও পুলিশ পরে জানায় যে এই সংখ্যাটা ২৪।
নিহতদের মধ্যে ২২ জনই কিশোর, যাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। আর নিহত বাকী দুজন স্কুলটির শিক্ষক।
আরো পড়ুন:
ছবির উৎস, Reuters
ছবির উৎস, EPA
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট