দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প
পড়ার সময়: ৫ মিনিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে অভিযান শেষ করবে যখন তারা নিশ্চিত হবে যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, "ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি প্রতিপক্ষরা নিশ্চিত করে আবার সংঘাত হবে না তাহলেই কেবলমাত্র যুদ্ধ শেষ করার ব্যাপারে তেহরান আগ্রহ দেখাতে পারে।

এদিকে, মিত্র দেশগুলোরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যেন হরমুজ প্রণালী থেকে নিজেরাই তেল সংগ্রহ করে, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করতে পারবে না।

এদিকে, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত তিনজন।

মঙ্গলবার বৈরুতের ঠিক বাইরে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

ছবির উৎস, Reu

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প বক্তব্যে কী কী বলেছেন

সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ হতে পারে। এবং সেটি দুই বা তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত মাসের শেষ দিকে ইসরায়েলের সাথে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়েছে।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে, যুক্তরাষ্ট্র 'খুব শিগগিরই ইরান থেকে সরে যাবে' এবং মার্কিন সামরিক অভিযান 'দুই বা তিন সপ্তাহের মধ্যেই' শেষ হতে পারে।

তিনি বলেন, গত মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া বিমান হামলার আগে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অর্জন করেছে। তার মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা সীমিত করার প্রধান লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন তারা 'কাজটি পুরোপুরি শেষ করছে'।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে এবং বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যার মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তনও ঘটিয়েছে। তিনি তেহরানের নতুন নেতাদের 'আগের তুলনায় কম উগ্র' এবং 'আরও যুক্তিসঙ্গত' বলে বর্ণনা করেন।

তার দাবি, ইরানের নেতারা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য 'অনুনয় বিনয় করছে, যদিও ইরান এর আগেই এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প অবশ্য এও বলেছেন যে, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি ছাড়াও এই যুদ্ধ শেষ হতে পারে।

যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রম শেষ করলেই দাম কমে আসবে।

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ শেষ হওয়া নিয়ে ইরানের সাথে আলোচনা চলছে এবং যুদ্ধ বন্ধের বিষয়টি অনেকটাই দৃশ্যমান।

কালক্ষেপণ করতে কোন ধরনের আলোচনা করে সময় নষ্ট করার বিষয়টিও ট্রাম্প মানবেন না বলেও জানান মি. রুবিও।

যদিও রুবিও যুদ্ধ বন্ধের কোনো সময়সীমার কথা উল্লেখ করেন নি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে।

চীনের প্রেসিডেন্ট

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট

যুদ্ধবিরতির জন্য চায়নার প্রস্তাবনা

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যৌথ প্রস্তাব প্রকাশ করেছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফরে গিয়ে দেশটির শান্তি প্রচেষ্টায় চীনের সমর্থন চাওয়ার পর এই প্রস্তাব ঘোষণা করা হয়।

পাঁচ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে, দ্রুতই যুদ্ধ বিরতি এবং পুনরায় হরমুজ প্রণালী চালু করার বিষয়টিও।

বেইজিং সফরে ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের লক্ষ্যেই পাকিস্তানের এই দৌড়ঝাঁপ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে তারা প্রচেষ্টা চালাচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসহাক দারের চীন সফরের মূল লক্ষ্য ছিল ইরানে চলমান সংঘাত নিরসনে চীন ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও 'শক্তিশালী' করা এবং 'শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা' চালানো।

ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তেহরানের শাসকগোষ্ঠীর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ থেকে তারা সচেতনভাবেই নিজেদের দূরে রেখেছে।

মঙ্গলবার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে পাকিস্তান ও চীন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশ দুটি অবরুদ্ধ প্রণালিসহ সব নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফার একটি প্রস্তাব প্রকাশ করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সংঘাত নিরসনের 'একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি'। তবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মূল পক্ষগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসার ক্ষেত্রে বাস্তবসম্মত বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে না।

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে

বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২

এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা হেজবুল্লাহর একজন কমান্ডার ও আরেকজন শীর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, তারা রাতভর বৈরুতের দুইটি স্থানে পৃথকভাবে এই হামলা চালানো হয়।

বৈরুতের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে যে, দক্ষিণ বৈরুতের উপকণ্ঠের জনাহ এলাকায় ধোয়ার কুণ্ডলী উড়েতে দেখা গেছে। এবং শহরের বিভিন্ন জায়গায় ভারী বিস্ফোরণের শব্দ টের পাওয়া গেছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈরুতের দক্ষিণে চলন্ত একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এর আগে মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।