তামিলনাড়ুতেও চলছে বিধানসভা ভোট
পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট চলছে হচ্ছে আজ।
পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট গ্রহণ হলেও তামিলনাড়ুতে ২৩৪টি আসনে এই একটি দফাতেই ভোট গ্রহণ হচ্ছে।
এই ভোটে তামিলনাড়ুর চার হাজার ২৩ জন প্রার্থী রয়েছেন। এই ভোটের ফল জানা যাবে চৌঠা মে।
২০২১ সালের দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ২৩৪টি আসনের মধ্যে ১৫৯টি আসনে জয়লাভ করে রাজ্য সরকার গঠন করে এবং এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) ৬৬টি আসন জিতে প্রধান বিরোধী দল হয়ে ওঠে। এই দলের নেতা এডাপ্পাদি কে. পালানিস্বামী বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন।
চলতি বছরের বিধানসভা ভোটে কে জয়ী হন সেই দিকে সকলের নজর রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭ দশমিক ৬৯ শতাংশ।