আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙ্গে পড়ার কিছু ছবি

পড়ার সময়: ২ মিনিট

আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই যেখানে ভেঙ্গে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি, সেই এলাকার কিছু ছবি তুলে ধরা হল আপনাদের জন্য। এইসব ছবি দেখে একটা ধারণা পাওয়া যাবে যে জনবহুল এলাকায় কীভাবে ভেঙ্গে পড়েছে বিমানটি।

ছবির ক্যাপশান, ক্রু সমেত বিমানটিতে ২৪২ জন ছিলেন। বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক যাচ্ছিল। আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙ্গে পড়ে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিমানটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই ধোঁয়ার কুন্ডলী দেখা যায়

ছবির উৎস, ANi

ছবির ক্যাপশান, ভেঙ্গে পড়া বিমানটিতে আগুন লেগে যায়
ছবির ক্যাপশান, দমকল কর্মীরা চেষ্টা করছেন বিধ্বস্ত বিমানটির আগুন নেভাতে
ছবির ক্যাপশান, গাছও পুড়ে গেছে আগুনে

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, আগুন নিয়ন্ত্রণে আসতেই শুরু হয় উদ্ধার তৎপরতা
ছবির ক্যাপশান, নিহত ও আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিমানটি যে ভবনের ওপরে ভেঙ্গে পড়ে, সেটি চিকিৎসকদের একটি হোস্টেল

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিমানের লেজের অংশ ঝুলছে ওই ভবন থেকে

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বিমানে আগুন লাগার পাশাপাশি এলাকাতেও আগুন লেগে যায়