অনার কিলিং: মোবাইল ভিডিওকে কেন্দ্র করে পাকিস্তানে দুই কিশোরীকে হত্যা
ছবির উৎস, ARIF ALI
পাকিস্তানে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে হয়েছে অনার কিলিং, মেরে ফেলা হয়েছে দুই কিশোরীকে।
ঘটনাটি ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানের দুর্গম এক এলাকায়।।
পরিবারের দুই মেয়েকে গুলি করে হত্যা করে পরিবারেরই এক সদস্য।
পাকিস্তানের পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
ওয়াজিরিস্তানের একটি দুর্গম এলাকায় এক লোকের সাথে দুই কিশোরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে।
পাকিস্তানের পুলিশের বরাত দিয়ে শীর্ষ এক দৈনিক ডনে খবর আসে, খাইবার পাখতুনখাওয়ার সীমান্তবর্তী এক গ্রামে বৃহস্পতিবার বিকেলে হত্যা করা হয় ঐ কিশোরীদ্বয়কে।
একজনের বয়স ছিল ১৬ এবং আরেকজনের ১৮।
ডন পত্রিকার হাতে ভিডিওটি এসেছে এবং তারা বলছে ভিডিওতে দেখা গেছে এক যুবক ভিডিওটি ধারণ করছিলেন, যেখানে তিনটি মেয়ে উপস্থিত ছিলো এবং জায়গাটি ছিল নির্জন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে অন্তত এক বছর আগের ভিডিও এটি, সম্প্রতি এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের একজন পুলিশ অফিসার বলেন, "এখন আমাদের দায়িত্ব তৃতীয় মেয়েটি ও যুবকের প্রান বাঁচানো।"
পাকিস্তানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, দেশটিতে নারী ও মেয়েদের ওপর সহিংসতা একটা ভয়াবহ সমস্যা।
প্রতি বছর এক হাজারের বেশি অনার কিলিং হয় দেশটিতে।
অনার কিলিং নিয়ে আরো খবর:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট