ক্রিকেট: চুল শুকানোর যন্ত্র দিয়ে মাঠ শুকানোর চেষ্টা
ছবির উৎস, Getty Images
শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
যেখানে দেখা গিয়েছে পিচ শুকোতে নিয়ে আসা হয়েছে হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর যন্ত্র, এমনকি ইস্ত্রীও।
এনিয়ে ক্রিকেট অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের হাস্যরস করছেন।
ছবির উৎস, Twitter
ছবির উৎস, Twitter
আসামের গৌহাটিতে এই ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা।
কিন্তু বাধ সাধে বৃষ্টি।
টস হয়েছে ঠিকই, টসে জিতে ভিরাট কোহলি বোলিং নিলেও, বল হাতে নেয়ার সুযোগ পায়নি ভারতের ক্রিকেট দল।
বৃষ্টি থামে ঠিকই কিন্তু মাঠ শুকোতে তো হবে!
বিবিসি বাংলায় এমন আরো কিছু খবর:
ছবির উৎস, BCCI
ছবির উৎস, 48508225 - আড়ং বন্ধের পর বদলি নাটক, সামাজিক মাধ্যম
সেই মাঠ শুকাতে অদ্ভুত, অদ্ভুত কাজ করে নিয়োজিত কর্মীরা।
সুপার সোপার যা উইকেট শুকানোর নিয়মিত একটি যন্ত্র সেটা কাজ করে গেছে পুরোদমে।
কিন্তু এর সাথে নিয় আসা হয় ইস্ত্রী ও চুল শুকানোর যন্ত্র বা হেয়ার ড্রায়ার।
আম্পায়াররা বার বার মাঠে ঢুকে তদারকি করে কিন্তু ম্যাচ শুরু হওয়ার মতো শুষ্ক হয়ে ওঠেনি মাঠ।
শেষ পর্যন্ত স্থানীয় সময় ১০টার কিছুক্ষণ আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামীকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হবে।
ছবির উৎস, BCCI
বিবিসি বাংলায় আরো পড়ুন:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট