ডোকলাম থেকে সেনা না সরালে ভারতকে ফল ভোগ করতে হবে: চীন
ছবির উৎস, Getty Images
চীন আবারও হুঁশিয়ারি দিয়েছে যে সিকিম-তিব্বত-ভুটান সীমান্ত থেকে ভারত যদি তাদের সেনাবাহিনীকে সরিয়ে না নেয়, তাহলে দিল্লিকে তার ফল ভোগ করতে হবে।
দিল্লিতে চীনের এক জ্যেষ্ঠ কূটনীতিক লিয়ু জিনসঙ বলেছেন ভারতীয় সেনারা ডোকলাম এলাকায় অবৈধভাবে সীমান্ত পার করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোকলাম বিবাদ নিয়ে ১৫ পাতার একটি বিস্তারিত নোট জারী করার একদিন পরেই অত্যন্ত কড়া ভাষায় এই মন্তব্য করা হয়েছে।
চীনের ওই নোটে বলা হয়েছে, "১৬ই জুন চীন ডোঙ লাঙ্গ (ডোকলাম) এলাকায় রাস্তা তৈরির কাজ করছিল। ১৮ই জুন ২৭০ জনেরও বেশী ভারতীয় সেনা অস্ত্র আর দুটি বুলডোজার নিয়ে সিকিম সেক্টর থেকে ডোকালা গিরিপথের কাছে সীমান্ত অঞ্চলে চলে আসে।
"রাস্তা তৈরির কাজে বাধা দিতেই ওই ভারতীয় সেনারা চীনের এলাকার ১০০ মিটার ভেতরে ঢুকে এসেছিল। একপর্যায়ে সেখানে প্রায় ৪০০ ভারতীয় সৈনিক হাজির হয়েছিল।"
ছবির উৎস, Getty Images
ওই নোটে দাবী করা হয়েছে, "ভারতের সেনাবাহিনী সেখানে তিনটি তাঁবু খাটায় এবং চীনের সীমানার ১৮০ মিটার ভেতরে ঢুকে আসে। জুলাইয়ের শেষ পর্যন্ত সেখানে ৪০ জন ভারতীয় সেনা সদস্য আর একটি বুলডোজার চীনা সীমান্তের ভেতরে অবৈধভাবে অবস্থান করছে।"
ভারতের বক্তব্য হলো অমীমাংসিত এলাকায় চীনকে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না বলেই সেখানে সেনা পাঠানো হয়েছে।
এর মধ্যে চীনের সরকারী সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতকে তাদের সেনা সরিয়ে নেওয়ার আহ্বান করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গোকিয়াং বলছেন, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য ভারতের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আরও পড়তে পারেন:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট