ভারতে 'তিন তালাক'কে আদালত কেন অসাংবিধানিক বলছে
ছবির উৎস, Pacific Press
ভারতের এক আদালত মুসলিমদের 'তিন তালাকের' বিধানকে 'অসাংবিধানিক' বলেছে।
'তিন তালাক' নিয়ে এক মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে, 'তিন তালাকের' এই বিধান ভারতের মুসলিম মহিলাদের অধিকার ক্ষুণ্ন করছে।
'তিন তালাকে'র মাধ্যমে বিয়ে বিচ্ছেদের মুসলিম রীতিটি বেশ বিতর্কিত। স্বামী ইচ্ছে করলে কেবল মুখে তিনবার 'তালাক' শব্দটি উচ্চারণ করে তাঁর স্ত্রীকে একতরফাভাবে বিচ্ছেদ দিতে পারেন।
তবে অনেক মুসলিম সংগঠন এবং নারী অধিকার সংগঠন এই রীতি সংস্কারের দাবি জানাচ্ছেন বহুদিন ধরে। তাদের যুক্তি হচ্ছে, এর ফলে অনেক মুসলিম মহিলা চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন, কারণ এধরনের বিয়ে বিচ্ছেদ ঘটে স্ত্রী এবং তাঁর সন্তানদের খোরপোশের কোন ব্যবস্থা না করেই।
ছবির উৎস, Pacific Press
এলাহাবাদ হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে, 'তিন তালাকের' রীতিটি ভারতের সংবিধানের উর্ধ্বে হতে পারে না।
তবে যারা 'তিন তালাক' সমর্থন করেন, সেই মুসলিম নেতারা বলছেন, এটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারা এটিকে ভারতের মুসলিমদের বিরুদ্ধে এক ধরণের বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট