যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তেরো সন্তানকে বিছানার সাথে শিকল দিয়ে বেধে রেখেছিলো যে বাবা মা
ছবির উৎস, Riverside County Sheriff's Department
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে বাবা মায়ের হাতে নির্যাতনের শিকার ১৩ ভাইবোনকে উদ্ধারের পর তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে পুলিশ।
দুই থেকে উনত্রিশ বছর বয়সী ঐ ছেলেমেয়েদের তাদের বিছানার সাথে শিকল দিয়ে বেধে রেখেছিলো তাদেরই বাবা ও মা।
ডেভিড অ্যলেন ও লুইস অ্যন টারপিন নামে ঐ বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে নির্যাতন ও শিশুদের জীবন বিপদগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
আরো পড়তে পারেন:
রবিবার সকালে আটক ছেলেমেয়েদের মধ্যে সতেরো বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়।
সে জরুরী বিভাগকে ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায়।
তখনই বিষয়টি প্রথম পুলিশের গোচরে আসে।
তাদের উদ্ধার করার পর পুলিশ জানিয়েছে ঐ ছেলেমেয়েরা অপুষ্টিতে ভুগছে।
তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল।
খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিলো।
সানবার্নাডিনো শহরের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
বিবিসি বাংলার আরো খবর:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট