বাংলাদেশ গণ অধিকার পরিষদ: রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ছবির উৎস, Getty Images
ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
আজ ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে 'বাংলাদেশ গণ অধিকার পরিষদ' নামে এই দলটির ঘোষণা দেয়া হয় যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১জন সদস্য।
নুরুল হক নূর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পান। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।
তাকে ভিপি নূর বলে অনেকেই চেনেন। কোটাবিরোধী আন্দোলন করে আলোচনায় আসা সংগঠন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি।
আর রেজা কিবরিয়া প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ এএমএস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।
রেজা কিবরিয়া ২০১৮সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন।
২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন।
পরে ২০১৯ সালে তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়।
গত ফেব্রুয়ারি মাসে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া।
নুরুল হক নূর ২০২০ সালের ডিসেম্বরে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন।
গত বছর ২২ ডিসেম্বর ঢাকার পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছিলেন তিনি নিজেই।
তিনি সেই দলের নাম রেখেছিলেন 'গণঅধিকার পরিষদ'।
বিবিসি বাংলায় আরো পড়ুন:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট