উত্তর কোরিয়া: প্রেসিডেন্ট কিম এর বোন ঐ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আশার বাণী শোনালেন
ছবির উৎস, Getty Images
উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের প্রভাবশালী বোন বলছেন, দক্ষিণ কোরিয়া যদি কোন উস্কানিমূলক পদক্ষেপ না নেয় তাহলে পিয়ংইয়াং সরকার শান্তি আলোচনা আবার শুরু করতে রাজি।
কিম ইয়ো-জং'র এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়ার সরকার ঐ উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের জন্য ডাক দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন।
হঠাৎ জারি করা এক বিবৃতিতে কিম ইয়ো-জং একে 'প্রশংসনীয় পরিকল্পনা' বলে বর্ণনা করেন।
তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সোলের সরকার যদি কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করে - তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে পিয়ংইয়াং সরকারের সাথে আলোচনা হতে পারে।
আরও পড়তে পারেন:
ছবির উৎস, Getty Images
কোরিয়ার যুদ্ধটি শেষ হয়েছিল ১৯৫৩ সালে। কিন্তু তা ঘটেছিল একটা যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশের মধ্যে কোন শান্তি চুক্তি হয়নি।
ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি।
দু'হাজার উনিশ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের সাথে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। কিন্তু ঐ বৈঠকটি ফলপ্রসূ হয়নি।
তারপর থেকে মূলত দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে।
প্রেসিডেন্ট মুন পিয়ংইয়াং সরকারের সাথে সম্পর্ক ভাল করতে এরপর বহুবার ঐ যুদ্ধের অবসানের ডাক দিয়েছেন।
বিবিসির সোল সংবাদদাতা লরা বিকার জানাচ্ছেন, কিম ইয়ো-জং'র বিবৃতিতে অনেকগুলো শর্ত রয়েছে এবং এই ঘোষণা এখনই দেয়া উচিত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
কিন্তু তিনি যে তার বক্তব্যে আলোচনার কথা উল্লেখ করেছেন তাতেই দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকারের মধ্যে আশাবাদ তৈরি হবে।
বিবিসি বাংলায় অন্যান্য খবর:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট