ক্রিকেট: মেহেদি হাসান মিরাজ ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে চারে, মুস্তাফিজুর রহমান আটে
ছবির উৎস, Getty Images
বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে, যেখানে সেরা দশে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই বোলার।
মেহেদী হাসান মিরাজ এই তালিকার ৪ নম্বরে। তিনি আগে ছিলেন তেরো নম্বরে। নয় ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই অফস্পিনার।
এক সময় সেরা পাঁচে থাকা পেস বোলার মুস্তাফিজুর রহমান মাঝখানে সেরা দশেও ছিলেন না।
কিন্তু এবার তিনি র্যাংকিংয়ের আট নম্বরে চলে এসেছেন।
তার সর্বশেষ র্যাংকিং থেকে উন্নতি হয়েছে ১১ ধাপ।
সাকিব আল হাসান আছেন বোলারদের তালিকার ১৩ নম্বরে।
ছবির উৎস, Bangladesh Cricket Board
পাকিস্তানের মোহাম্মদ আমির এখন ৯ ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১০ নম্বরে আছেন।
র্যাঙ্কিংয়ের এক, দুই ও তিন নম্বর জায়গায় অপরিবর্তিত জায়গায় আছেন ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান ও জসপ্রিত বুমরাহ।
ওদিকে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে থাকা সাকিব আল হাসানের পয়েন্ট এখন ৪২০। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর পয়েন্ট ২৯৪।
আরো পড়ুন:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট