ভারতীয় পাইলটকে বিদ্রুপ করে বিশ্বকাপের বিজ্ঞাপন বানালো পাকিস্তান

ছবির উৎস, PAKISTAN INFORMATION MINISTRY (ISPR)

ছবির ক্যাপশান, চলতি বছরের শুরুর দিকে আটক হয়েছিলেন ভারতীয় পাইলট আভিনন্দন ভার্থামান।
পড়ার সময়: ৩ মিনিট

আবারো চরমে ভারত পাকিস্তান উত্তেজনা। তবে এবার চলছে ক্রিকেট নিয়ে। রোববার দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। স্বভাবতই এটি চলতি বিশ্বকাপের সবচেয়ে প্রত্যাশিত লড়াইয়ের মধ্যে একটি।

একটি টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমে পাশার দান চেলেছে পাকিস্তান। যেখানে জাতীয় বীরের সম্মান পাওয়া ভারতীয় পাইলটকে বিদ্রূপ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার সময়ে আটক হয়েছিলেন ওই পাইলট।

পরে শান্তির পক্ষে অবস্থানের প্রতীক হিসেবে ওই পাইলটকে মুক্তি দেয়া হয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ৪০ আধা-সামরিক বাহিনীর সেনা নিহত হওয়ার পর ওই পাইলটকে আটকের ঘটনা ঘটে।

ওই হামলার জেরে দুই দেশই যুদ্ধাবস্থার মুখে পড়ে এবং অনেক ভারতীয় এ নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন।

পাইলট আভিনন্দন ভার্থামানকে মুক্তি দেয়ার পর ভারতে তাকে বীরের বেশে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপনটিতে অভিনেতা, পাইলট মিস্টার ভার্থামানের মতো গোঁফ এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সির অনুকরণে জার্সি পড়েন।

আরও পড়তে পারেন:

আটকের পর আভিনন্দন ভার্থামানকে জিজ্ঞাসাবাদের যে ভিডিও প্রকাশ করা হয়েছিলো, বিজ্ঞাপনটিও হুবহু ঠিক সে আদলেই তৈরি করা হয়েছে।

আসল ভিডিওটিতে, মিস্টার ভার্থামান তার স্কোয়াড্রন এবং মিশন সম্পর্কে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিতে পারবেন না বলে জানান। তিনি বলেন, আমি দুঃখিত, আমি আপনাকে তা বলতে পারবো না।

টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনেতা একই ধরণের বাক্য ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে অপারগতার কথা জানান।

তবে এবার অভিনেতা চা খাওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে দুই দেশের আসন্ন ক্রিকেট ম্যাচের নানা কৌশল যেমন ভারতীয় দলের খেলোয়াড়দের বিন্যাস কেমন হবে- তা নিয়ে।

বিজ্ঞাপনটি শেষ হয়, অভিনেতা যাওয়ার অনুমতি দেয়ার মাধ্যমে।

তবে "কাপ" রেখে চলে যেতে বলা হয়। যা দিয়ে আসলে ক্রিকেট বিশ্বকাপ ট্রফিকেই বোঝানো হয়েছে।

বিজ্ঞাপনটি ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক ওই ঘটনার একটি ব্যঙ্গচিত্র হলেও, ভারতীয়রা এর বিরুদ্ধে সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একে "অ-সংবেদনশীল" এবং "লজ্জাজনক" বলে উল্লেখ করেছেন।

ছবির উৎস, PAKISTAN INFORMATION MINISTRY

ছবির ক্যাপশান, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আটক পাইলটের প্রথম এই ছবিটি প্রকাশ করে

হর্ষ গোয়েনকা এক টুইটারে বলেছেন, "ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের আগে আমাদের নায়ক ভার্থামানকে পাকিস্তানের বিদ্রূপ করাটা লজ্জাজনক। আমরা প্রতিশোধ চাই।

কিন্তু অনেক ব্যবহারকারী এই বিজ্ঞাপনকে বিদ্রূপাত্মক বলে এর নিন্দা জানালেও এতে কৌতুক রয়েছে বলেও উল্লেখ করেছেন।

অনেকে আবার, এই বিজ্ঞাপনকে আমলে নিয়ে ম্যাচ জিতে ভারতকে এর সমুচিত জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন।

টুইটার ব্যবহারকারী শ্রদ্ধা সিং বলেছেন, "আমরা এখনো পাকিস্তানিদের চেয়ে অনেক এগিয়ে আছি। নিজেদেরকে বড় করতে তাদেরকে অনেক নিচে নামতে হয়। আর বিশ্বকাপে ভারত কখনো পাকিস্তানের কাছে হারেনি। "

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

Skip X post, 2

End of X post, 2

তানিয়া মেহতা নিজের টুইটে বলেছেন, "খেলাধুলার ক্ষেত্রে ভারত পাকিস্তান দুই দেশই একে অপরকে নিচু দেখিয়ে বিজ্ঞাপন নির্মাণ করে থাকে। তবে, পাকিস্তানকে দেখিয়ে দিতে হবে যে আমরা আসলে কী।"

Skip X post, 3
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 3

আরেক ব্যবহারকারী রানার তার টুইটে বলেন, "ইমরান খান পিটি-আইয়ের আসলে নিজেদের আসল চরিত্রটিই তুলে ধরেছে। তবে আভিনান্দান আমাদের গর্ব।"

Skip X post, 4
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 4

টুইটার ব্যবহারকারী দিলশান বলেছেন, আভিনান্দানকে নিয়ে পাকিস্তান এতোটাই আত্মতৃপ্তিতে ভুগছে যে, বিশ্বকাপ ট্রফির পরিবর্তে তার খাওয়া চায়ের কাপ নিয়েই সন্তুষ্ট হতে রাজি তারা।"

Skip X post, 5
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 5

এটা পরিষ্কার যে, রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আকাঙ্ক্ষিত ম্যাচ নিয়ে দুদেশের সমর্থকরাই বেশ উত্তেজনায় রয়েছেন।

ধারণা করা হচ্ছে, দুই দেশের হাজার হাজার দর্শক উপস্থিত থাকবেন এই ম্যাচ দেখতে।

তবে, চলতি বিশ্বকাপে বৃষ্টির কারণে যে হারে ম্যাচ বাতিল হচ্ছে, সেভাবে ম্যাচের আগেই এমন উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটিও বাতিল হলে-সেটাও আসলে প্রকৃতির বিদ্রূপই হবে।