কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা: আফ্রিদি, সৌরভ গাঙ্গুলী, ওয়াসিম আকরামরা যা বলছেন

ছবির উৎস, Ritam Banerjee-IPL 2010

ছবির ক্যাপশান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সৌরভ গাঙ্গুলি ও ওয়াসিম আকরাম

পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত সেখানে নিজ নিজ জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন দুই দেশের ক্রিকেটাররাও।

শুধু বর্তমান ক্রিকেটার নন কিংবদন্তীরাও এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত ও সমর্থনের কথা জানাচ্ছেন।

অনেক ক্রিকেটার নিজ নিজ দেশের বাহিনীর প্রশংসা করে লিখেছেন।

অনেকে শান্তির বার্তা দেয়ার চেষ্টা করেছেন।

আরো পড়ুন:

ছবির উৎস, TWITTER

ছবির ক্যাপশান, ওয়াসিম আকরাম পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেস বোলার

পাকিস্তানি ক্রিকেটাররা কী বলছেন?

ওয়াসিম আকরাম, যিনি ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

যুদ্ধের দামামা বন্ধের আহ্বান জানিয়ে দুই দেশকে এক হতে বলেন ওয়াসিম।

তিনি বলেন, "ভারত ও পাকিস্তান কেউ কারো শত্রু না, তাদের শত্রু আমাদের শত্রু। কত রক্ত গেলে আমরা বুঝবো যে আমরা একই যুদ্ধে অংশ নিচ্ছি। এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের হাত মেলাতে হবে।"

পাকিস্তানের মোহাম্মদ হাফিজও শান্তির আহ্বান জানান।

ছবির উৎস, TWITTER

ছবির ক্যাপশান, পাক-ভারত ইস্যুতে মোহাম্মদ হাফিজের একটি টুইট

তিনি লেখেন, "শান্তি, শান্তি, শান্তি।"

পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেন, তারা শত্রুপক্ষের প্রতি তাদের আচরণের প্রশংসা করেন।

"পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ওপর গর্ব হয়, এভাবেই আমরা শত্রুদের আপ্যায়ন করি। ভারত যুদ্ধ নিয়ে যে হিস্টেরিয়া তৈরি করেছে সেটা বন্ধ হোক। আমরা জাতিগতভাবে শান্তি পছন্দ করি এবং আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান যে যৌথ সংলাপের কথা বলেছেন সেটাই একমাত্র সমাধান," টুইটারে লিখেছেন শহীদ আফ্রিদি।

ছবির উৎস, TWITTER

ছবির ক্যাপশান, শহীদ আফ্রিদি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে একটি পোস্ট দেন

ভারতীয় ক্রিকেটাররা কী বলছেন?

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের টুইটার পোস্ট।

শচীন ভারতীয় বিমান বাহিনীর প্রশংসা করে একটি পোস্ট দেন।

সৌরভ গাঙ্গুলীর পোস্ট মূলত শচীন টেন্ডুলকারের সাথে তার সম্পর্ক ঠিক আছে এমন ব্যাখ্যা দিয়ে দেন।

এরপর শচীনও একটি বক্তব্য দেন যে দেশের প্রয়োজনে যেটা সেরা সেটাই ভাবেন দুজন।

ছবির উৎস, TWITTER

ছবির ক্যাপশান, শচীনের সাথে বন্ধুত্ব অটুট আছে, এটা জানিয়ে সৌরভ গাঙ্গুলির টুইট

"গণমাধ্যমের অনেক মানুষ আমার বক্তব্যকে শচীনের বিরুদ্ধে নেয়ার চেষ্টা করছে যখন আমি বলেছি 'আমি বিশ্বকাপ চাই' আমার এই কথা শচীনের বক্তব্যের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয় ২৫ বছর ধরেই সে আমার অন্যতম সেরা বন্ধু ছিল আছে থাকবে," লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ।

তবে এর আগে পাকিস্তানে যখন ভারতীয় বায়ুসেনা হামলা চালায় তখন বেশ সোচ্চার ছিলেন গৌতম গম্ভীর।

তিনি লেখেন, "এখনই সময়, আমরা স্থান ঠিক করে ফেলেছি আমরা ভাগ্যও নির্ধারণ করেছি।"

এছাড়া হরভজন সিং, মোহাম্মদ কাইফ, শেখর ধাওয়ানরা ভারতীয় বায়ুসেনার প্রশংসা করে পোস্ট দেন টুইটারে।

ছবির উৎস, TWITTER

ছবির ক্যাপশান, মোহাম্মদ কাইফ, শেখর ধাওয়ানরা ভারতের বায়ুসেনার প্রশংসা করেন

আর ইরফান পাঠান লেখেন, "উইং কমান্ডার আভি নান্দান আমাকে গর্বিত করে, যেভাবে কোনো মব্দ উচ্চারণ না করেই সে যে শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছেন। আমি আশা করবো সে নিরাপদে বাড়ি ফিরবে।"

বিবিসি বাংলায় আরো পড়ুন: