ফেভারিট ব্রাজিলকে ঠেকিয়ে দিলো সুইজারল্যান্ড
ছবির উৎস, Reuters
বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট ব্রাজিলকে ঠেকিয়ে দিয়েছে সুইজারল্যান্ড।
রাতে খেলার প্রথমার্ধে গোল দিয়েও তা ধরে রাখতে পারেনি নেইমারের দল।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে খেলায় সমতা আনে সুইজারল্যান্ড।
যদিও শেষ দিকে দফায় দফায় আক্রমণ চালিয়েও গোল পায়নি ব্রাজিল সুইজারল্যান্ডের রক্ষণভাগের দৃঢ়তা আর গোলরক্ষকের নৈপুণ্যে।
ব্রাজিলের বেশ কয়েকটি আক্রমণ নস্যাৎ করেছেন সুইস গোলরক্ষক ইয়ান সমার।
গত বিশ্বকাপের দু:স্বপ্ন ভুলে এবার সবদিক থেকেই ফেভারিট তকমা নিয়েই রাশিয়ায় গেছে ব্রাজিল।
ছবির উৎস, Getty Images
কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেলো তিতের দল।
যদিও শুরুটা ব্রাজিলের চিরাচরিত ভঙ্গিমায় হয়। ছোট ছোট পাসে বল তৈরি করে ব্রাজিলের আক্রমণভাগ।
কৌটিনিওর গোলে প্রথমার্ধে লিড নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
কিন্তু দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা জুড়ে ছিলো সুইস আধিপত্য।
ছবির উৎস, AFP
কর্নার থেকে আসা বল জুবেরের হেডে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
এরপর ব্রাজিল বারবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও, গোলমুখ খুলতে ব্যর্থ হয়।
মূলত নেইমার অনেকটাই নিষ্প্রভ ছিলেন ম্যাচজুড়ে।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট