ক্রিকেট: ছবিতে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচটি

কলম্বোতে নিদাহাস টি-২০ ট্রাই সিরিজে সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলংকাকে দুই উইকেটে পরাজিত করেছে। এক নজরে দেখে নিন খেলার মধ্যে উত্তেজনাকর মুহুর্তগুলো।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শুরুতেই শ্রীলংকার একটি উইকেট তুলে নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শ্রীলংকার উপুল থারাঙ্গাকে রান আউট করছেন মুস্তাফিজুর রহমান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শ্রীলংকার দাসুন শানাকাকে ফিরিয়ে দিয়ে উদযাপন করছেন মুস্তাফিজুর রহমান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শ্রীলংকাকে ম্যাচে ফিরতে কুশাল পেরারা ব্যাট করে যাচ্ছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অর্ধ-শত রান করার পর ব্যাট উচিয়ে উদযাপন করছেন কুশাল পেরারা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিটন দাসকে ফিরিয়ে আকিলা ধনানঞ্জয়ার উদযাপন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দেখে শুনে খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অর্ধ-শত রান করার পথে তামিমের একটি ছক্কার মার।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তামিম ইকবালকে আউট করে শ্রীলংকান শিবিরে উদযাপন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বলটি ফ্লিক করে সীমানায় উড়িয়ে পাঠানোর পর নিজেও উড়ছেন ম্যাচের নায়ক মাহমুদউল্লাহ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শ্রীলংকাকে হারানোর পর মাঠের মধ্যে বাংলাদেশ দলের উদযাপন চলতে এভাবে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, থিসারা পেরারার সাথে তর্কযুদ্ধে বাংলাদেশের নুরুল হাসান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তর্ক যুদ্ধে নুরুল হাসান এবং থিসারা পেরারা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শ্রীলংকার খেলোয়াড়দের সাথে তর্কে জড়ানোর পর নুরুল হাসানকে শান্ত করার চেষ্টা করছেন ম্যাচের নায়ক মাহমুদউল্লাহ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের ড্রেসিং রুমের সামনে ভাঙ্গা কাঁচ পড়ে থাকতে দেখা গিয়েছে।