দক্ষিণ আফ্রিকার আদালতে চার নরখাদকের বিচার
ছবির উৎস, বিবিসি
দক্ষিণ আফ্রিকার এক আদালতে চার নরখাদকের বিচার শুরু হয়েছে।
এদের মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলেছিল যে, মানুষের মাংস খেতে খেতে সে ক্লান্ত হয়ে পড়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদের এত পর্যায়ে যে ব্যাগ থেকে মানুষের একটি ঠ্যাং এবং একটি হাত বের করে দেয়।
এরপর তাকে সাথে নিয়ে কোয়াজুলু-নাটাল এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আরো কয়েকটি মানুষের অঙ্গ উদ্ধার করে।
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে দু'জন ঝাড়ফুঁক করার ওঝা।
পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ২২ থেকে ৩২ বছর বয়সী এই চার আসামী বড় কোন নরমাংসভোজী দলের সদস্য বলে তারা মনে করছেন।
ঐ বাড়িটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।
সেখান থেকে উদ্ধার করা অঙ্গগুলো একই মানুষের না বিভিন্ন জনের তা এখনও পরিষ্কার নয়।
ছবির উৎস, বিবিসি
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট