মৌলভীবাজারের এক বাড়িতে অভিযান, তুমুল গুলি
ছবির উৎস, Shakir Hossain
বারো ঘণ্টারও বেশী সময় ঘিরে রাখার পর মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে একটিতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মৌলভীবাজার থেকে পুলিশ জানাচ্ছে, ফতেহপুরের বাড়িটিতে এই অভিযান শুরু করা হয় সন্ধ্যে ছ'টার কিছু পর।
অভিযানের নেতৃত্বে রয়েছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট।
এলাকাবাসীরা জানাচ্ছেন, সেখান থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
অভিযানস্থল থেকে একটু দূরে অবস্থান করছেন স্থানীয় সাংবাদিক শাকির হোসেন।
তিনি জানাচ্ছেন, সন্ধ্যে সোয়া ছ'টার দিকে ব্যাপক গুলির শব্দ পান তারা।
আনুমানিক তিনশ রাউন্ডের মতো গুলি হবার পর গোলাগুলির তীব্রতা কিছুটা কমে আসে।
এই জঙ্গি আস্তানাটি শহর থেকে একটু দূরে।
এটি একতলা বিশিষ্ট, টিনের চাল, চারদিকে ইটের দেয়াল।
দুই মাস আগে নতুন ভাড়াটিয়া উঠেছিল বাড়িতে।
সেখানে দুজন পুরুষ, একজন মহিলা ও একটি শিশু ছিল বলে এলাকাবাসীর বর্ণনায় জানা গেছে।
শহরের বরহাটেও ভোর থেকে আরেকটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশের ঘিরে রাখা দুটি বাড়িরই আশপাশে ১৪৪ ধারা জারি করা আছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
দুটি বাড়িরই মালিক একই ব্যক্তি।
তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।
আরো পড়ুন:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট