ভারতে পুলিশের গুলিতে নিহত জেল পালানো বন্দীরা
ছবির উৎস, বিবিসি
ভারতের পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত মুসলিম ছাত্র সংগঠন সিমির আটজন সদস্য, যারা এর আগে মধ্য প্রদেশের এক জেলখানা থেকে পালিয়েছিল, তারা সবাই পুলিশের গুলিতে নিহত হয়েছে।
কয়েক ঘণ্টা আগে ভোপালের কেন্দ্রীয় কারাগারের এক রক্ষীকে গলা কেটে হত্যা করে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট ইন ইন্ডিয়া (সিমির) এই সদস্যরা পালিয়ে গিয়েছিল।
পরে ভোপাল শহরের বাইরে পুলিশ এদের খুঁজে বের করে।
কর্মকর্তারা বলছেন, এদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করায় পুলিশ এদের ওপর গুলি চালায়।
ভোপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রামা সিং সরকারি বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, জেলের তালা ভেঙে সিমির এই আটজন সদস্য বিছানার চাদর দিয়ে রশি তৈরি করে এবং দেয়াল টপকে পালিয়ে যায়।
সিমির বিরুদ্ধে অভিযোগ এর সদস্যরা ২০০৬ সালে মুম্বাইয়ের ট্রেনে বোমা হামলা চালিয়েছিল যাতে ১৮৭ জন প্রাণ হারায়।
গত বছর দিল্লির গুরুত্বপূর্ণ তিহার জেলের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে এক ব্যক্তি পালিয়ে গিয়েছিল।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট