ভারতে বিমান দুর্ঘটনায় দুই শতাধিক মৃত্যু, জীবিত উদ্ধার এক
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটির দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক। ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্যও জানিয়েছেন তিনি। বিমানটির এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। অন্যদিকে, যে বোয়িং বিমানটি ভেঙ্গে পড়েছে, তার ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন।
