ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার
ছবির উৎস, Getty Images
- Author, আয়েশা পেরেরা
- Role, বিবিসি নিউজ
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার তার শেষ টেস্ট ম্যাচের আগে ওয়ানডে (ওডিআই) ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানের সাথে চলমান সিরিজের আগেই ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অবসরের ঘোষণা দিলেন।
সোমবার, ওয়ার্নার বলেছেন যে ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি তিনি ভেবেচিন্তেই নিয়েছেন।
গত বছর ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ক্রিকেট বিশ্বকাপ জেতাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়ার্নার।
টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক ডেভিড ওয়ার্নার অবসরের এই ঘোষণা প্রসঙ্গে বলেছেন যে, ''দূর্দান্ত এক বিশ্বকাপের পরে এটাই অবসর ঘোষণার উপযুক্ত সময় বলে আমার মনে হয়েছে।''
তিনি আরও বলেন, অবসর নেওয়ার ফলে এখন নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হবে এবং তাকে বিদেশী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ক্ষেত্রে তিনি আরও বেশি স্বাধীনতা পাবেন।
ওয়ার্নার গত ১৪ সিজন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন এবং তার প্রচুর ফলোয়ার রয়েছে।
তবে ডাক পেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
বুধবার নিজ শহর সিডনিতে ১১২তম ও শেষ টেস্ট খেলবেন ওয়ার্নার।
ছবির উৎস, Getty Images
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
তিনি এ পর্যন্ত ১৬১টি ওডিআই ম্যাচ খেলেছেন, ছয় হাজার ৯৩২ রান করে অস্ট্রেলিয়ার ওডিআই ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।
তবে তার ক্যারিয়ার বিতর্কমুক্ত ছিল না।
২০১৮ সালে, ওয়ার্নারকে স্যান্ডপেপারগেট বল-টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
তখন তিনি অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন। পরে এক জুনিয়র খেলোয়াড়কে তিনি বল টেম্পারিংয়ের দেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে নেতৃত্বের পদ থেকেও তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
সোমবার, তিনি অস্ট্রেলিয়ান মিডিয়াকে বলেছিলেন যে এই কাজের জন্য তার ভেতরে কোন অনুশোচনা নেই।
অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার নিয়ন্ত্রক সংস্থা - ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার সাথে একটি ম্যাচের সময় স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা কৃত্রিমভাবে পরিবর্তন করার একটি পরিকল্পনা করেছিলেন।
অন্যান্য ঘটনার মধ্যে রয়েছে, ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর একদিন এক পানশালায় ইংল্যান্ডের ক্রিকেটার জো রুটের সাথে মারামারিতে জড়িয়েছিলেন তিনি। যা তাকে ক্রিকেটের দুনিয়ায় একজন ঝগড়াটে ব্যক্তি হিসাবে পরিচিত করে তোলে।
ছবির উৎস, Sky Sports
তিনি ইংল্যান্ডের অনেক ক্রিকেট সমর্থকের কাছে অজনপ্রিয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সমর্থকরাও বল টেম্পারিং ইস্যুতে তার জড়িত থাকার অভিযোগে হতাশা প্রকাশ করেছেন।
অতি সম্প্রতি, অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার মিচেল জনসন প্রশ্ন করেছিলেন যে কেন ওয়ার্নারকে তার শেষ টেস্ট সিরিজে "নায়কোচিত বিদায়" জানানো হবে।
অস্ট্রেলিয়ার এক পত্রিকায় তিনি লিখেছেন, "পাঁচ বছর হয়ে গেছে এবং ডেভিড ওয়ার্নার এখনও বল টেম্পারিং কেলেঙ্কারির দায় স্বীকার করেননি।"
তবে ক্রিকেট খেলায় ওয়ার্নারের অবদান অনস্বীকার্য।
ডেভিড ওয়ার্নার ভারতে ব্যাপকভাবে জনপ্রিয় - শুধুমাত্র মাঠে তার দক্ষতার জন্যই নয়, কিছু সময়োপযোগী সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্যও তিনি আলাদা পরিচিতি পেয়েছেন।
বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন গানে নাচের চালগুলো তুলে ধরে আলাদা খ্যাতি পেয়েছেন তিনি।
সোমবারের সংবাদ সম্মেলনে ওয়ার্নার নিজেই বলেছিলেন যে তিনি "দারুণ" অনুভব করছেন।
“সত্যি কথা বলতে, যখন আমি প্রথম ব্যাটিং করতে শুরু করি, তখন আমি ভাবিনি যে নিউ সাউথ ওয়েলস বা অন্য কোন দলের হয়ে ওপেনিং ব্যাটসম্যান হবো। কিন্তু এখন এই পর্যায়ে এসে ১১২টি টেস্ট খেলেছি এটা ভাবতেই অবাক লাগে। আমি এখনও নিজেকে চিমটি কাটি।”
ছবির উৎস, Getty Images
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট